বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
গণসেবা সংস্থার ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
গণসেবা সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা পরিষদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় শিরোমণিস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসেবা সংস্থার প্রধান উপদেষ্টা ও খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মিনা মুরাদ হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য মরিয়ম খাতুন ও ফরিদা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আসলাম হোসেন, এস এম ইলিয়াস হোসেন, প্রসেনজিৎ গাইন, মোঃ আবুল কালাম, শেখ ইকরাম হোসেন, শেখ শাহাজান, শেখ সাগর হোসেন, মোঃ রানা শেখ, মোঃ ইউসুফ শেখ, মোঃ আসাদ শেখ, শেখ ইমদাদুল ইসলাম, মোঃ শিবলী, মোঃ সিয়াম ও মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
সভা থেকে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর চলমান বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি অবিলম্বে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।
এছাড়া, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।