1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী নগরীতে ডেভিল হান্টে ৭ জন সহ গ্রেপ্তার ১৫ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রাজশাহী নগরীতে ডেভিল হান্টে ৭ জন সহ গ্রেপ্তার ১৫

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পঠিত
রাজশাহী নগরী

সন্ত্রাস-সহিংসতা বন্ধে রাজশাহীতে চালানো হলো বড় ধরনের অভিযান!

তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৭ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৭ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈমুল ইসলাম নাঈম (৩০), সিয়াম আলী (৩৪), এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯), মো. চঞ্চল (৩২), সাকিব হাবিব (৪৯), তানভীর হাসান সজীব (৩২) ও শফিকুর রহমান নবেল (৩৫)।

নাঈমুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে। সে রাজশাহী কলেজ ও রাজশাহী সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক। সিয়াম আলী একই এলাকার মো: মঞ্জুর আলীর ছেলে। সে রাজশাহী সিটি কলেজ শাখার ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি। আরকান উদ্দিন একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনার সাবেক সম্পাদক। চঞ্চল রামচন্দ্রপুর এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। সে রাজশাহী মহানগর ২৪ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগর সাবেক প্রচার সম্পাদক।

সাকিব রাজপাড়া থানার লক্ষ্মীপুর গ্রেটার রোড এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। আওয়ামীলীগ কর্মী তানভীর হাসান রাজারহাতা এলাকার মৃত আবু খায়েরের ছেলে। শফিকুল রহমান হেতেমখাঁ সবজীপাড়া এলাকার মৃত আকবর হোসেন ওরফে আকবরের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..