বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সাহস, শৃঙ্খলা আর সেবার ব্রতে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা!
সানোয়ার হোসেন ছানু
❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে আজ ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.০০টা হতে জামালপুর পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরিক্ষা সম্পন্ন হয়েছে।
নির্বাচিত যোগ্য প্রার্থীদেরকে আগামীকাল সকাল ৭.০০ টার মধ্যে পুলিশ লাইন্স জামালপুরে উপস্থিত হয়ে (৩য় দিন)’র ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়; নিয়োগ বোর্ডের সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।