1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আগুনে নিঃস্ব পরিবার, উপজেলা নির্বাহী অফিসার দিলেন নগদ অর্থ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আগুনে নিঃস্ব পরিবার, উপজেলা নির্বাহী অফিসার দিলেন নগদ অর্থ, শুকনা খাবার ও বস্ত্র

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার পঠিত
উপজেলা নির্বাহী অফিসার

বেবিয়ারা খাতুন স্টাফ রিপোটার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শান্তিমোড় এলাকায় শনিবার রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হলেও, ফায়ার সার্ভিস বলছে ক্ষতি হয়েছে প্রায় ৪ লাখ টাকার। উদ্ধার করা গেছে প্রায় ১০ লাখ টাকার মালামাল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবেস কর্মকারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে তার ও তার দুই ভাইয়ের বাড়িতে। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালায় স্থানীয়রা, কিন্তু ব্যর্থ হয়ে তারা শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভবেস কর্মকার ও ভার্কু কর্মকার জানান, “আমাদের তিন ভাইয়ের সব কিছুই পুড়ে গেছে—বাড়ি, আসবাব, স্বপ্ন। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।” তারা সরকারের কাছে পুনর্বাসনের আবেদন জানিয়েছেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু কাদের কিবরিয়া বলেন, “আগুন রান্নাঘর থেকেই শুরু হয়। আমরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলি জানান, “ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানাকে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, শুকনা খাবার ও বস্ত্র দেওয়া হয়েছে। পূর্ণবাসনের ব্যবস্থাও নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..