1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাগমারায় লাইব্রেরি নির্মাণ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চায় জনগণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বাগমারায় লাইব্রেরি নির্মাণ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চায় জনগণ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
প্রশাসনের হস্তক্ষেপ

তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার গোপালপুর এলাকায় একটি লাইব্রেরি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শামীমার রহমান (৫৫) বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনেন এই ভুক্তভোগী ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শামীমার রহমান ও তার স্বামী মো. জিল্লুর রহমান ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় একটি লাইব্রেরি নির্মাণের উদ্যোগ নেন। অধ্যক্ষ জিল্লুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়ায় তিনি উদ্বোগ নেন ‘রাহমানিয়া পাঠাগার’ নামক লাইব্রেরীর। বিনামুল্যে এতে এলাকার শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপকৃত হবে বলে আশাবাদী ছিলেন। কিন্তু স্থানীয় একটি চক্র শুরু থেকেই তাদের এই উদ্যোগে বাধা দিয়ে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ,২৫ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্ত নাইমুল ইসলাম শান্ত (২২), জেকের আলী সাই (৬৫), আবুল বাশার (৪৫), এমদাদুল হক তুহিন (৩২) আরও কয়েকজন লাইব্রেরির জন্য নির্ধারিত জায়গায় অনুপ্রবেশ করে। তারা লাইব্রেরি নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং ভয়ভীতি দেখায়। বাধা দিতে গেলে শামীমার রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লাইব্রেরির নির্মাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত করেছে এবং ৫০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত লাইব্রেরি নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এখন তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া আছে ইউএনও অফিসে। এলাকার সচেতন মহল ও শিক্ষার্থীরা লাইব্রেরি নির্মাণকাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..