1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব : জিরুনা ত্রিপুরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব : জিরুনা ত্রিপুরা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
জিরুনা ত্রিপুরা

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব বলে মত ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। আজ বিকেলে মাটিরাঙ্গার নতুন পাড়া এতিমখানায় শিক্ষার্থীদের সাথে ইফতার পূর্ব আলোচনায় এ কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

নতুন পাড়া কারিমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার সভাপতি আবু আহমেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, দেশের অনেক শিশু অনাদরে অবহেলায় বড় হচ্ছে। আমাদের সমাজের মাদরাসাগুলো অনেক এতিম-অসহায় ছেলে-মেয়েদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এসব শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আসলে এতিম শিশু ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব। খাগড়াছড়ি জেলা পরিষদ এ সব প্রতিষ্ঠানের পাশে থাকবে সবসময়, ইনশাআল্লাহ।

মাদরাসা সেক্রেটারি আবদুর রহিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন ও প্রফেসর আবদুল লতিফ প্রমুখ। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আল মামুন, মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নির্মানাধীন মাদরাসা ভবন পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..