বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
অন্ধকার জুয়ার ফাঁদ! সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরাম নগর বাজারে ভয়ংকর এক হত্যাকাণ্ড! দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাসেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে স্থানীয়রা লোমহর্ষক এই দৃশ্য দেখতে পান। নিহত রাসেল মিয়া ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে ও আল মদিনা হোটেলের কর্মচারী ছিলেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, অনলাইনে লুডু জুয়া সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।