বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
“সাংবাদিককে রক্তাক্ত করল শিক্ষা অফিসার! ভোলায় প্রশাসনিক ভবনের সামনে চাঞ্চল্যকর হামলা”
জুবাইরুল হক, ভোলা
বুধবার, ১৯ মার্চ ২০২৫ – ভোলার দৌলতখান উপজেলায় বদলি হয়ে আসা বিতর্কিত শিক্ষা অফিসার মাসুদ করিমের হাতে মারধরের শিকার হলেন সাংবাদিক রাশেদ খান! সরকারি ভবনের সামনে মোটরসাইকেল রাখার বিষয়টি কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সাংবাদিক রাশেদকে দ্রুত দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদারীপুর থেকে বিতর্কিত রেকর্ড নিয়ে আসা মাসুদ করিম সাংবাদিক রাশেদ খানকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর তিনি একেবারে সন্ত্রাসী কায়দায় হামলে পড়ে মারধর করেন। এক পর্যায়ে রাশেদ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, দুর্নীতির কারণে বদলি হওয়া মাসুদ করিম এখানে এসেও তার দাপট দেখাচ্ছেন। সাংবাদিকদের দাবি, মাসুদ করিমের বিরুদ্ধে আরও বহু অনিয়মের অভিযোগ রয়েছে, এবং তিনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।
তারা আরও বলেন, এই কর্মকর্তা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের নামে সাংবাদিকদের দমন করতে চাচ্ছেন। অবিলম্বে তাকে শিক্ষা অফিসারের পদ থেকে অপসারণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।