1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৯ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আদালত চত্বরে রণক্ষেত্র! আইনজীবী বনাম ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৯

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পঠিত
রণক্ষেত্র

মোঃ সাকিল, ষ্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুরের আদালত চত্বর যেন মুহূর্তেই পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে! সোমবার দুপুরে আইনজীবী সমিতির সামনে ঘটে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ, যেখানে মুখোমুখি হয় আইনজীবী ও ছাত্র আন্দোলনকারীরা।

সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করে। এরপর তারা ধর্ষণ মামলার আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। মূলত এক আসামির বয়স কম দেখানো নিয়ে শুরু হয় বিতর্ক, যা মুহূর্তেই রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়ায়!

এ সংঘর্ষে প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। অপরদিকে, ছাত্র আন্দোলনের ইমন, ইশান, মোয়াজ, হৃদয়, তারেক ও শিশির গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের বলেন, “আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু আইনজীবীদের ওপর হামলা ন্যক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, “ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আদালতের বুকে এমন সংঘর্ষে স্তম্ভিত শহরবাসী। এখন দেখার অপেক্ষা, প্রশাসন কত দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে পারে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..