1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার পঠিত
বিদ্যুৎ বিলে চরম ভোগান্তি

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা।

রাজশাহী বিভাগে নেসকোর প্রায় ১১ লাখ ৩২ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন ৩ লাখ গ্রাহক।

রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার।

মনিরুল ইসলাম বলেন, এখনও গরম পড়েনি। তাই ফ্যান-এসি চলে না। তারপরও বিল বেশি আসছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও সমাধান নেই।

শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় ১১ লাখ ৩২ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন ৩ লাখ গ্রাহক।

তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়ালখুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোন সমাধান মিলছেনা।

গ্রাহকরা বলছেন, আগে মাসে ৫০০-৭০০ টাকা বিল আসলেও, বর্তমানে সেটি আসছে ১৫০০-২০০০ টাকা। ইচ্ছে করে বাড়তি বিল করছেন কর্মকর্তারা। তবে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে।

রাজশাহী নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, প্রিপেইড মিটারে বেশি বা কম বিল আসার সুযোগ নেই। তবে আগের মিটারে ম্যানুয়ালি বিল হিসাব করা হয়, সেখানে কিছুটা ভুল হতে পারে। অভিযোগ পেলে যাচাই-বাছাই শেষে সমাধান করা হচ্ছে বিষয়গুলো।

রাজশাহী বিভাগে ৪২ লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর সাড়ে ৩শ মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। দ্রুত এ সমস্যার সমাধান হবে, এটাই সকলের প্রত্যাশা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..