1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজীপুরে মুক্তিযোদ্ধা গণি শেখের মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

গাজীপুরে মুক্তিযোদ্ধা গণি শেখের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত
মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও (খয়ড়াপাড়া) গ্রামে ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা গণি শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার বাড়ির পাশের ধানক্ষেতের অদূরে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃত গণি শেখ ছিলেন কামাল শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তার ভাতিজা রতন শেখ জানান, তার চাচি ও চাচাতো ভাইরা গাজীপুরের মির্জাপুরে বাস করলেও গণি শেখ একাই কাপাসিয়া গ্রামে বসবাস করতেন। সকালে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বাড়িতে পাওয়া যায়, কিন্তু তিনি তখন বাড়িতে ছিলেন না।

পুলিশ জানায়, গণি শেখের প্রতিবেশী লোকমান মিয়া তার জমি দেখতে গিয়ে ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা গণি শেখ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তার হার্টের সমস্যা ছিল। এটি সম্ভবত তার শারীরিক অবস্থা থেকে উদ্ভূত একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে তদন্ত চলছে, তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার বজলুল রশিদ মোল্লা জানান, ‘গণি শেখ ছিলেন একজন সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা। তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন। তার মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, তা তদন্তের পর জানা যাবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..