1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আত্রাইয়ে সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকার প্রতারণা  - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আত্রাইয়ে সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকার প্রতারণা 

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পঠিত
সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি
this is a collected or created picture for Janatar Jagoron news.

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা

নওগাঁর আত্রাইয়ে পৌষসংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহাসিক সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে মেলা কতৃপক্ষের যোগসাজসে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণা করেছে একটি মহল। 

জানা যায়,উপজেলার জামগ্রামে গত মঙ্গলবার থেকে শুরু হয় ঐতিহাসিক সীতাতলার মেলা। এ মেলাকে কেন্দ্র করে সরকারি কোন প্রকার অনুমতি ছাড়াই  লটারির আয়োজন করে একটি মহল। জামগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে লটারির বিপুল পরিমাণ টিকিট বিক্রি করে। 

২০ টাকা মুল্যের টিকিটে প্রথম পুরস্কার মোটরসাইকেলসহ ৪২ টি পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে মেলার শেষ দিন গত বৃহস্পতিবার রাতে লটারি ড্র অনুষ্ঠানের কথা থাকলেও তারা গড়িমসি করতে থাকেন।  

এক পর্যায়ে ঘোষণা করা হয় লটারি টিকিট বিক্রেতারা পালিয়ে গেছেন । এতে টিকিট ক্রেতারা হতাশ হয়ে পড়েন এবং তাদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উপজেলার জামগ্রামের রতন মোল্লা,আব্দুল মান্নান, আবুবকর সিদ্দিকসহ শত শত টিকেট ক্রেতারা বলেন আমাদের শতবছরের ঐতিহাসিক সীতাতলার মেলায় এবারে নতুন করে প্রতারণা করার জন্য শ্রী শ্রী সীতা দেবীবমেলার ঐতিহ্যকে প্লান করে দেওয়া হয়েছে। লটারির টিকিট বিক্রির টাকা আনুমানিক ২০ লক্ষ টাকার উপরে হতে পারে। 

মেলা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে লটারি বিক্রির টাকাগুলো ভাগবাটোয়ারা করে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করেছেন তারা।সোরভি নামে লটারির টিকেট ক্রেতা এক মহিলা বলেন,

পৌষসংক্রান্তি ঐতিহাসিক সীতাতলার মেলায় এবারে যে প্রতারণা বা জালিয়াতি আমাদের সঙ্গে করা হয়েছে এমন ঘটনা শত বছরে কোন দিনও ঘটেনি,আমরা এ প্রতারণার বিচার চাই। 

মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য রুহুল আমিনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, বিষয়টা আমি এখনই জানলাম। এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি বা কেউ কোন প্রকার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..