1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাতৃভূমি রক্ষা অথবা শহীদ হওয়া: শিবির সেক্রেটারির দৃঢ় ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

মাতৃভূমি রক্ষা অথবা শহীদ হওয়া: শিবির সেক্রেটারির দৃঢ় ঘোষণা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত
শিবির সেক্রেটারির দৃঢ় ঘোষণা
this is a collected or created picture for Janatar Jagoron news.

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের এই দেশের ইতিহাস, সংগ্রাম-লড়াইয়ের ইতিহাস। এই দেশের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এই দেশের ইতিহাস, স্বাধীনতা ও মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষার ইতিহাস। বর্তমান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সামনে দুটি পথ খোলা, একটিতে মাতৃভূমি রক্ষা করব, অন্যটিতে শহীদ হবো।

সোমবার (১৬ ডিসেম্বর) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের আয়োজিত বিজয় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৪৭ সালে একবার স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণের কারণে সেই স্বাদ বেশিদিন উপভোগ করতে পারিনি। এরপর ১৯৭১ সালে দেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করলেও শেখ মুজিব এই দেশে বাকশাল কায়েম করেছিলেন।

এরপর তার কন্যা ২০০৯ সালে ক্ষমতায় এসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেন। এই ফ্যাসিবাদী সরকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেন তিনি। শুধু তা-ই নয়, জামায়াত নেতাদের নিষ্ঠুরভাবে হত্যা করিয়ে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করেন তিনি। সবশেষে ২০২৪ সালের জুলাই-আগষ্টের বিপ্লবে দেশপ্রেমিক ছাত্র-জনতার ওপর গণহত্যা চালান হাসিনা।

প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, সীমান্তে আমাদের ভাই-বোনদের হত্যা করছে ভারত। বর্ষাকালে নদীর বাঁধগুলো খুলে দিয়ে এদেশে বন্যার পরিস্থিতি তৈরি করছে তারা। তাদের উদ্দেশ্য করে শিবির সেক্রেটারি বলেন, যদি এ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তবে ছাত্রশিবির রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর র‌্যালির আয়োজন করে। সকাল ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর লালখান বাজার এলাকায় সমবেত হন।

সমাবেশে আরও বক্তব্য দেন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মু. শহীদুল ইসলাম, মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাভাপতি নাহিদুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..