1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
রকেট লাঞ্চার

রাজশাহীর বুকে রকেট লাঞ্চার! কীসের ইঙ্গিত?
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার হয়েছে । মহানগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজারে একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত রকেট লাঞ্চার শেল উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

২৭ মে, সকাল ১০টায় মাটি কাটার সময় শ্রমিকরা শেলটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে মির্জাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন। পরে বিষয়টি আরএমপির সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে জানানো হয়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে দুপুরে এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বোম ডিসপোজাল দল শেলটি ধ্বংস করে। ধ্বংসের কাজটি মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে সম্পন্ন হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, শেলটি পুরোনো হলেও বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..