1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাগমারায় এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বাগমারায় এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫৪ বার পঠিত
মাদক ব্যবসায়ী

হোমিওপ্যাথি দোকানে লুকানো মাদক ব্যবসায়ী গ্রেফতার হলো!
রাজশাহী জেলা প্রতিনিধি

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ২৭ মে ২০২৫ তারিখ রাত্রী-০১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আপেল মাহমুদ (৪০), পিতা-মৃত সিকান্দার আলী সরদার, সাং-মচমইল, থানা-বাগমারা, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল (স্পিরিট)-২৪০ বোতল উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় নিজ বসতবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। গত কাল গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং উক্ত বসতবাড়ী তল্লাশী করে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।

এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ এর আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগামারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..