রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
তারুণ্যের শক্তি জেগেছে, ২৮ মে’র জন্য প্রস্তুত কালুখালী!
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি
২৪ মে শনিবার বিকাল ৩ঘটিকার সময় কালুখালী উপজেলা বিএনপি’র কার্যালয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা যুবদলের সদস্য ও কালুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ফেরদৌস হাসান (টিটো)’র সভাপতিত্বে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী সাদাত এর সঞ্চালনায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম (ঝন্টু) তিনি ২৮ মে ঢাকার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রস্তুতি মূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন,বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন রাজবাড়ী উপজেলা যবুদলের আহবায়ক মোঃ আমিরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যবুনেতা ডাঃ এম ডি ফারুক আহম্মেদ, যুবদল নেতা সুজন শেখ, শিমুল, এশারত, সোহরাব, সবুজ, সদস্য রাজবাড়ী জেলা যুবদল,সহ মাজবাড়ী ইউনিয়ন যুব নেতা মোঃ শাহিনুর রহমান ফরিদ প্রমুখ।