1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বোয়ালমারীতে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
বোয়ালমারীতে অসুস্থ গরু

আপনার প্লেটে কি পঁচা মাংস উঠছে না তো?
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃতনগর বটতলা বাজারে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চতুল গ্রামের মো. জাকারিয়া মৃধা নামের এক ব্যক্তি নিজ বাড়িতে জবাই করা গরুর মাংস বাজারে বিক্রির জন্য আনলে এলাকাবাসী মাংস থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ প্রকাশ করে। তারা গরুটি মরা ছিল বলে অভিযোগ তুলে জাকারিয়াকে আটক করে রাখেন এবং পুলিশ ও প্রশাসনকে খবর দেন। তবে অভিযুক্ত কসাই বাবুল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিশ্চিত করেন, গরুটি মারা যায়নি তবে এটি গুরুতর অসুস্থ ছিল।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে গরুর মালিক মো. জাকারিয়া মৃধাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..