1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা রুজু না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা রুজু না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলা

প্রতিবাদে মুখর সাংবাদিকরা, ন্যায়বিচার চাই চাঁপাইনবাবগঞ্জে!
বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোটার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সন্ত্রাসী হামলার পর থানায় এজাহার দায়ের করলেও মামলা রুজু না করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার । রবিবার (২৫ মে) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের মৃত আলহাজ্ব সাইফুদ্দিন মন্ডলের ছেলে মো: আব্দুল খালেক ও তোফায়েল আহমেদ তাদের নিজ বাসভবনে এ সম্মেলন করেন । সাংবাদিক সম্মেলনে তারা বলেন, গত ২২ মে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত সোহেল আমান আর্জেন্ট, রিজিয়া আমান ও নাজনীন আক্তার তাদের দেখে নিবে বলে হুমকি দিয়ে যায় ।

এরপর সেইদিনই তারা নাচোল উপজেলার সব্দলপুর এলাকায় তাদের বর্গাচাষীদের সাথে জমিচাষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন । এসময় রাত ১০ টার দিকে কালোইর হতে বিষ্ণুক্ষেত্র গামী হাজারবিঘী বিলের জোড়া সাঁকোর নিকট পৌঁছামাত্র আগে থেকেই ওঁত পেতে থাকা আসামীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা বিভিন্ন দিকে লুটিয়ে পড়ি । এসময় তারা আমাদের গলাচেপে ধরা সহ বিভিন্ন ভাবে হত্যাচেষ্টা করলে আশে পাশে থাকা ধানকাটা শ্রমিকরা এগিয়ে আসলে সন্রাসীরা পালিয়ে যায় । এরপর আমরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আমরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি ।

এবিষয়ে নাচোল থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করলে ৩ দিন পার হলেও থানা সেই মামলা রুজু করছেনা । এমনকি কোন অজ্ঞাত কারনে এই মামলা রুজু করবেনা বলেও জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম । সম্মেলনে তারা মামলা রুজু না করার প্রতিবাদ জানান এবং এমন একটি জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনায় অনতিবিলম্বে মামলা রুজু করার জোর দাবীও জানান । তবে জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, মামলা রুজু হবেনা এমন কোন কথা বলিনি । বিষয়টি তদন্তনাধীন আছে, তদন্ত শেষেই সিদ্ধান্ত হবে মামলা রুজু হবে কি হবে না ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..