1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বালিয়াকান্দি উপজেলায় হাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ আহত ৩ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বালিয়াকান্দি উপজেলায় হাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ আহত ৩

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
বালিয়াকান্দি উপজেলা

হাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত সংঘর্ষ, রক্তাক্ত হল তিনজন!
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় হাটের আধিপত্য বিস্তার নিয়ে তিন জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে ফেলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটের আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।

রোববার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।

বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..