1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
জামালপুরে ট্রেনে কাটা পড়ে

চলন্ত ট্রেনে কাটা পড়ে শেষ হলো এক তরতাজা জীবন
সানোয়ার হোসেন ছানু

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ২১ মে (বুধবার) সকালে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে উত্তরে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশ কে অবগত করা হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

পুলিশের প্রাথমিক ধারনা আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই হয়তো ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হতে পারে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরো বলেন, আমরা পিবিআই এর
মাধ্যমে লাশ সনাক্তের চেষ্টা করছি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..