1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আদালত থেকে জামিন পেলেন জুলাই কন্যা সুরভী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম

মিথ্যা মামলার অভিযোগে আদালত থেকে জামিন পেলেন জুলাই কন্যা সুরভী

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পঠিত
সুরভী

জুলাই গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ও সাহসী ভূমিকা পালনকারী ১৭ বছর বয়সী কিশোরী তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন গাজীপুরের একটি আদালত। সোমবার সন্ধ্যায় আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এর আগে তাকে হয়রানিমূলক মামলায় আটক করে তদন্ত ছাড়াই দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

রিমান্ড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।

মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক উল্লেখ করে সুরভীর অবিলম্বে জামিনের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একাধিক সংগঠন সরব হয়। তারা এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ন্যায়বিচারের দাবি জানায়।

একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলার বাদী কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..