1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হানিট্র্যাপ অপহরণ চক্রের চারজন সদস্য আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

হানিট্র্যাপ অপহরণ চক্রের চারজন সদস্য আটক

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পঠিত
নাটকীয় অভিযানে ইন্সপেক্টর উদ্ধার ও গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ,

ঢাকার সাভারে হানিট্র্যাপের শিকার হয়ে অপহৃত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে পুলিশ নাটকীয় অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ ঘটনায় এক নারী সদস্যসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে, সাভার থানা এলাকা ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনের পাকা রাস্তা থেকে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের জরুরি সহায়তা চাওয়ার পর সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০ ঘণ্টার অভিযান চালিয়ে শুক্রবার দুপুর দেড়টায় জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে। অভিযানের সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন— রংপুরের শরিফুল (২৫), রংপুরের জয়নাল (২৫), ময়মনসিংহের সকাল আনমনা (১৯) এবং শেরপুরের মো. কাওসার হোসেন কনক (২০)। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় হানিট্র্যাপ অপহরণ ও চাঁদাবাজিতে জড়িত ছিল। পুলিশ চক্রের আরও সদস্য শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছে।

সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া জানান, এটি একটি পরিকল্পিত অপহরণ চক্র। দ্রুত ও তথ্যভিত্তিক অভিযান চালানোর কারণে ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..