1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকা রেঞ্জে ওসি পদায়ন নামে প্রতারণা, বিশেষ সতর্কতা জারি - Janatar Jagoron

ঢাকা রেঞ্জে ওসি পদায়ন নামে প্রতারণা, বিশেষ সতর্কতা জারি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পঠিত
ওসি পদায়ন

একটি অসাধু চক্রের মাধ্যমে ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নের নামে প্রতারণামূলক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বার্তায় এ সতর্কতা জারি করেছে ঢাকা রেঞ্জের মিডিয়া সেল কর্তৃপক্ষ।

এতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এ চক্র ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে অর্থের লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় জানায় যে স্পষ্টভাবে জানানো হয়েছে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই এই পদায়নের ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত হয়। পেশাগত মূল্যায়ন যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এসব পদায়ন করা হয়ে থাকে

বিজ্ঞপ্তিতে বলা হয় ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং প্রতারণামূলক কাজ হিসেবে চিহ্নিত। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..