1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসলামপুরে ওসিকে বদলির হুমকি, যুবদল নেতার অস্বীকার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ইসলামপুরে ওসিকে বদলির হুমকি, যুবদল নেতার অস্বীকার!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
হুমকি

“ওসিকে বদলির হুমকি, না কি রাজনৈতিক চক্রান্ত? ইসলামপুরে উত্তেজনা চরমে!”

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

জামালপুরের ইসলামপুরে থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওসির অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে যুবদল নেতা হামিদুর রহমান মলিন বলেন, “এজাহারভুক্ত এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর জন্য ওসিকে বদলির হুমকি দিয়েছি—এটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো গল্প। বরং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করি।” তিনি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের বক্তব্য ভিন্ন। তিনি জানান, গত ১৮ মার্চ গভীর রাতে একটি মারামারির মামলায় অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করা হলে, তাকে ছাড়ানোর জন্য যুবদল নেতা হামিদুর রহমান মলিন তদবীর করেন। ওসি এতে রাজি না হলে, হামিদুর রহমান তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেন।

এ বিষয়ে ওসি সাইফ আরও জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..