1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মহাসম্মেলনে সোহরাওয়ার্দীতে সমবেত আলেম-ওলামাদের ঢল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

মহাসম্মেলনে সোহরাওয়ার্দীতে সমবেত আলেম-ওলামাদের ঢল!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
আলেম-ওলামাদের ঢল

পূর্ব ঘোষণার ভিত্তিতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। মঙ্গলবার (০৫ নভেম্বর) ভোর থেকে সেখানে জড়ো হচ্ছেন আলেম-ওলামারা।

জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সম্মেলন চলবে। এটি দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছিল, ওলামা-মাশায়েখ বাংলাদেশ সংগঠনের উদ্যোগে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ এবং জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সম্মেলনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে তাবলিগের দুই পক্ষের জন্য বিশ্ব ইজতেমা দুটি পর্বে আয়োজন করা হচ্ছে। সাধারণত মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা দ্বিতীয় পর্বে ইজতেমা করেন। তবে এবার তারা প্রথম পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানালে কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা এই মহাসম্মেলনের ডাক দেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..