1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন জরুরি স্বাস্থ্যবিধি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন জরুরি স্বাস্থ্যবিধি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত
ডায়াবেটিসের ঝুঁকি

গর্ভধারণের আগে সম্পূর্ণ সুস্থ থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার পর অনেক নারী নানা শারীরিক জটিলতার মুখোমুখি হতে পারেন। এর মধ্যে গর্ভকালীন ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগের ঝুঁকি বৃদ্ধি পেলেও ২৫ বছরের আশপাশের নারীরাও গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। সময়মতো নিয়ন্ত্রণে না আনলে এটি মা ও গর্ভের সন্তানের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি

বয়স ছাড়াও আরও কিছু শারীরিক ও পারিবারিক কারণে এ রোগের আশঙ্কা বাড়ে—

  • গর্ভধারণের আগেই যাঁদের অতিরিক্ত ওজন রয়েছে
  • পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) সমস্যায় ভোগেন যাঁরা
  • উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ বা প্রিডায়াবেটিস রয়েছে যাঁদের
  • যাঁদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল (LDL) মাত্রা বেশি
  • যাঁরা খুব কম শারীরিক পরিশ্রম করেন
  • পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে যাঁদের
  • আগের গর্ভধারণে গর্ভকালীন ডায়াবেটিস ছিল
  • আগে ৪ দশমিক ১ কেজির বেশি ওজনের সন্তান জন্ম দিয়েছেন
  • যাঁদের গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের অভিজ্ঞতা রয়েছে

যেসব লক্ষণ দেখা দিতে পারে

গর্ভকালীন ডায়াবেটিসে অনেক সময় স্পষ্ট কোনো উপসর্গ নাও থাকতে পারে। আবার কিছু লক্ষণ দেখা দিতে পারে, যা সাধারণ গর্ভাবস্থাতেও হয়ে থাকে—যেমন ঘন ঘন তৃষ্ণা লাগা, বেশি ক্ষুধা অনুভব করা বা বারবার প্রস্রাব হওয়া। তাই কেবল উপসর্গের ওপর নির্ভর না করে নির্ধারিত সময়েই পরীক্ষা করানো জরুরি।

যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন

ডায়াবেটিস না থাকলেও স্বাস্থ্যকর জীবনযাপন সবার জন্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন বৃদ্ধি বা একেবারেই শরীরচর্চা না করা গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

সব অন্তঃসত্ত্বা নারীরই নির্দিষ্ট সময়ে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত। সময়মতো রোগ শনাক্ত হলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, যা মা ও শিশুকে নানা জটিলতা থেকে রক্ষা করে।

গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এতে ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যা দ্রুত শনাক্ত করা যায়।

গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়লে খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও জীবনযাপনের বিষয়ে বিশেষজ্ঞের নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনে ওষুধ গ্রহণ করতে হতে পারে। রক্তের সুগার কখন ও কীভাবে মাপতে হবে, সে সম্পর্কেও চিকিৎসক পরামর্শ দেবেন।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে যেসব ঝুঁকি তৈরি হয়

সাধারণত সন্তান জন্মের পর মায়ের গর্ভকালীন ডায়াবেটিস সেরে যায়। তবে গর্ভাবস্থায় এটি অনিয়ন্ত্রিত থাকলে নানা জটিলতা দেখা দিতে পারে।

মায়ের ক্ষেত্রে ঝুঁকি

  • উচ্চ রক্তচাপের সমস্যা
  • প্রি-এক্লাম্পসিয়া, প্রস্রাবের সঙ্গে প্রোটিন নির্গমন
  • হঠাৎ রক্তে সুগারের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া
  • শিশুর অতিরিক্ত ওজনের কারণে সিজারিয়ান প্রসবের প্রয়োজন
  • ভবিষ্যতে স্থায়ী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা

সন্তানের ক্ষেত্রে ঝুঁকি

  • অতিরিক্ত ওজন, স্বাভাবিক প্রসবে জটিলতা
  • অপরিণত জন্ম ও শ্বাসকষ্ট
  • জন্মের পর রক্তে সুগার কমে যাওয়া
  • ভবিষ্যতে স্থূলতা বা ডায়াবেটিসের ঝুঁকি
  • কোনো কোনো ক্ষেত্রে মাতৃগর্ভেই শিশুর মৃত্যু

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..