1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পঠিত
নির্বাচনের দিনে বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে দূরপাল্লার বাস চলাচলের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটগ্রহণ উপলক্ষে পরিবহন খাতে কর্মীদের ছুটির কারণে অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ক্ষেত্রে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমাদের বেশিরভাগ চালক ও সহকারী ভোট দেওয়ার জন্য ছুটি নিয়েছেন। এ কারণে অনেক রুটে বাস চলাচল বন্ধ থাকতে পারে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতের দিকে ধীরে ধীরে সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে। মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারার আওতায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।

একই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সময়জুড়ে সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবহনও এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..