1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পঠিত
মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এসব বন্দির প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্র জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক এবং ১ জন কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, টর্চার আইনসহ বিভিন্ন আইনে সাজা ভোগ শেষ করার পর এসব বন্দিকে প্রত্যাবাসনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যাবাসিত সব ব্যক্তির নাম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে যুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কারণেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের সুযোগ পাবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দণ্ডভোগ শেষ করা বিদেশিরা যাতে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান না করতে পারেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..