1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীতে লকডাউন: মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

রাজধানীতে লকডাউন: মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত
লকডাউন

রাজধানী ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরকে চরম সতর্কতায় রাখা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী সকাল থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য। রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্টসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।

ঢাকা মহানগর ডিবি ইতোমধ্যে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ডিএমপির আটটি পৃথক অপরাধ বিভাগ পৃথক অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে অভিযান চালায়। হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র যাচাই, ঢাকায় আসার কারণ ও পেশা সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মোবাইল ফোনে আওয়ামী লীগ যোগসূত্র যাচাই করা হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাচ্ছি। গতরাতে কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে; তারা নাশকতার জন্য ঢাকায় জড়ো হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।’

পুলিশ বলেছে, গ্রেপ্তারের আগে সন্দেহভাজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিডিএমএস ডাটাবেজে যাচাই করা হয়। বিজিবি জানিয়েছে, লকডাউনের দিন কোনো নাশকতা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..