1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিশ্ব র‌্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিশ্ব র‌্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পঠিত
টাইমস র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে আবারও ঢাবি

অনলাইন ডেস্ক ,

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রকাশ করেছে, যেখানে দারুণ সাফল্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের তুলনায় এবার ২০০ ধাপ এগিয়ে ঢাবি উঠে এসেছে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। এ অর্জনের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রাখল দেশসেরা এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি।

এই তালিকায় বিশ্বের ৩ হাজার ১১৮টি শীর্ষ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বুধবার (৯ অক্টোবর) THE-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ঢাবির অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছর ঢাবির অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে। এবার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে গবেষণার মান, শিক্ষার পরিবেশ এবং শিল্পখাতে সহযোগিতার সাফল্যের কারণে। গবেষণার পরিবেশ সূচকে ১০.৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩, গবেষণার মানে ৬৭.২ থেকে বেড়ে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে উন্নীত হয়ে ৩৩.২ পয়েন্ট। শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৫।

বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়ে গঠিত ১৬ সদস্যের বিশেষ কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ ছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন আমাদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক আরেক খ্যাতনামা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা অবস্থানে রয়েছে। সেখানে এ বছর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..