বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ভোটের মাঠে নতুন প্রতীক দাবি নিয়ে নির্বাচন কমিশনে হাজির হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এবার নিজেদের প্রতীক হিসেবে ‘শাপলা’ চায়—আর এই দাবির বিষয়েই বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি’র প্রতিনিধি দল।
বিকেল ৩টা ৪০ মিনিটে সিইসির দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠকে তারা জানান, শাপলা প্রতীকটি শান্তি, ঐক্য ও নাগরিক মূল্যবোধের প্রতীক—যা তাদের দলের আদর্শের সঙ্গে মিলে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ‘শাপলা’ প্রতীক বরাদ্দের বিষয়টি এখন কমিশনের পর্যালোচনায় আছে। বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।