1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া - Janatar Jagoron
শিরোনাম

সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
নরডিক রাষ্ট্রদূতদের গোপন বৈঠক সাবের হোসেনের বাসায়

অনলাইন ডেস্ক ,

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় নরডিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রদূতদের আগমনকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক একটি ঘটনা।

গত সোমবার (৬ অক্টোবর) সাবের হোসেনের সঙ্গে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা বৈঠক করেন। দৈনিক কালবেলার অনুসন্ধান অনুযায়ী, বৈঠকটি অত্যন্ত গোপনীয়তায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলা এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলে। তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার।

নির্ভরযোগ্য সূত্র জানায়, রাষ্ট্রদূতরা ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়া একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন। নজর এড়াতে বৈঠক শেষে বাসভবন থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। সাধারণ কূটনৈতিক সাক্ষাৎকারে সচরাচর এমন গোপনীয়তা অনুসরণ করা হয় না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..