1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোরআন অবমাননার ঘটনায় ড. মিজানুর রহমান আজাহারীর মন্তব্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কোরআন অবমাননার ঘটনায় ড. মিজানুর রহমান আজাহারীর মন্তব্য

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫০ বার পঠিত
নর্থ সাউথে কোরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক,

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশ তাকে থানায় নেওয়ার সময় জনরোষের মুখে পড়ে, এতে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার ভোরে আদালতে পাঠানো হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর জানিয়েছেন, গ্রেপ্তারের সময় একদল লোক হামলা চালায়, অপূর্ব কিছুটা আহত হয়। তাকে থানায় নিয়ে মামলা রেকর্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সামাজিক ও ধর্মীয় আলোচনার মধ্যে প্রখ্যাত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার এই ঘটনা ন্যক্কারজনক এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। আজহারি বলেন, “মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মানসিক হাসপাতালে বা রিহ‍্যাব সেন্টারে পাঠানো উচিত, বিশ্ববিদ্যালয়ে নয়। এটি দেশকে অশান্ত করার পরিকল্পিত নীলনকশার অংশ হতে পারে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অভিযুক্তকে অবিলম্বে বহিষ্কার করা। পাশাপাশি আগামী এক মাস বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, কোরআন স্টাডি সার্কেল ও কোরআনের অনুবাদ ও তাফসির বিতরণের মতো কর্মসূচি চালানো যেতে পারে। আজহারি যোগ করেন, “আমাদের প্রতিবাদ কেবল ঘৃণায় নয়, দায়িত্বশীলতায় হওয়া উচিত এবং ইসলামের আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..