1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোর্ট রুম ডিজিলাইজড : ট্রাইব্যুনালের বিচার করা যাবে লাইভ সম্প্রচার - Janatar Jagoron

কোর্ট রুম ডিজিলাইজড : ট্রাইব্যুনালের বিচার করা যাবে লাইভ সম্প্রচার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
কোর্ট রুম ডিজিলাইজড

মানবতাবিরোধী বিচার এখন প্রযুক্তির ছোঁয়ায়, স্বচ্ছ ও দ্রুত!
অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে সম্পূর্ণ সমৃদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একটি ফেসবুক পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম লেখেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য কোর্টরুমে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি বা রেকর্ডকৃত আকারে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে সম্প্রচার করা যাবে।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের পোস্টটি শেয়ার করে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরও স্বচ্ছ হবে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ সম্প্রচার হওয়া উচিত যাতে বিচার ব্যবস্থার প্রতি জনমনে আস্থা সৃষ্টি হয় এবং অপপ্রচার রোধ হয়। বিচারকের অনুমতিতে সম্প্রচার বিধান দিলে বিচারকদের নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে, কারণ কোন অংশ সম্প্রচার উপযোগী হবে তা নিয়ে অনাবশ্যক আলোচনা বেড়ে যেতে পারে। তাছাড়া এত বড় একটি বিচার প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য সরাসরি দেখার অধিকার থাকা উচিত।

তিনি আরও যুক্ত করেন, দেশের সব আদালতের বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে বিচার বিভাগে দুর্নীতি ও টাউটের মাত্রা কমবে, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মধ্যে আইন পেশার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..