বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা, নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে!
অনলাইন ডেস্ক
আজ রোববার (৭ জুলাই) জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি হবে।
এই মামলায় আরও দুই আসামি রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।
এর আগে, ১ জুলাই এই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করেছিল টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করলেও আসামিপক্ষ চুপ ছিল।
আজ সেই আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। মামলার ফরমাল চার্জ জমা দেওয়ার পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হলেও, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন জানিয়েছে, অভিযোগ গঠনের পরই জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুর দিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে বলে ধারণা করছে গণমাধ্যম।