1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেখ হাসিনার আদালত অবমাননা : অ্যামিকাস কিউরি নিয়োগ দিলেন ট্রাইব্যুনাল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শেখ হাসিনার আদালত অবমাননা : অ্যামিকাস কিউরি নিয়োগ দিলেন ট্রাইব্যুনাল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত
শেখ হাসিনা

স্বৈরাচার পালালেও আইনের হাত থেকে রেহাই নেই!
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার দুর্বার গণঅভ্যুত্থানের চাপ সইতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হওয়া স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে একজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যামিকাস হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

বৃহস্পতিবার (১৯ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, ৩ জুন পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে করা এই বহুল আলোচিত আদালত অবমাননার মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। এই মামলার আরেক আসামি হচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এই ভয়ংকর বক্তব্যসহ একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, সেখানে শেখ হাসিনার নাম উঠে আসে। এতে ক্ষোভ প্রকাশ করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ৩০ এপ্রিলের শুনানিতে আদালত দুই আসামিকে ২৫ মে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি, এমনকি আইনজীবীর মাধ্যমেও কোনো জবাব দেননি। এরপর আদালত তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। পরদিন দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে ৩ জুন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..