1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সুপ্রিম কোর্টে অগ্নি দুর্ঘটনা, অফিস সময়ের পর বিদ্যুৎচালিত যন্ত্রপাতি বন্ধের নির্দেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সুপ্রিম কোর্টে অগ্নি দুর্ঘটনা, অফিস সময়ের পর বিদ্যুৎচালিত যন্ত্রপাতি বন্ধের নির্দেশ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
সুপ্রিম কোর্ট

আগুনে কাগজ পুড়ল, কড়া হলো কোর্টের নিয়ম!
অনলাইন ডেস্ক

অগ্নিকাণ্ড রোধে জরুরি পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কর্মকর্তা-কর্মচারীদের অফিস ছাড়ার আগে সব বিদ্যুৎচালিত যন্ত্রপাতি যথাযথভাবে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে আপিল বিভাগের স্টেশনারি শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) আগুন লাগে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নগণ্য ছিল, এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। পরদিন বুধবার (৪ জুন) অগ্নি-সতর্কতা বাড়াতে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের দুই বিভাগে সংরক্ষিত বহু গুরুত্বপূর্ণ মামলার নথি, প্রশাসনিক দলিলপত্র ও জনগুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়, অফিস চলাকালীন পর সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগের আগে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিন, এসি, লাইট, ফ্যানসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র সঠিকভাবে বন্ধ করে অফিস ত্যাগ করতে হবে।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। স্টোররুমে থাকা কিছু কাগজপত্র, স্টেশনারি ও প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, দ্রুত তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ১৫-২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ফায়ার সার্ভিস এসে পুরোপুরি নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

শফিকুল ইসলাম আরও জানান, যে কক্ষে আগুন লাগে, সেখানে কোনো মামলার নথি বা দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজ ছিল না—শুধু অফিস ব্যবহারের স্টেশনারি ও অন্যান্য সামগ্রী রাখা হয়েছিল।

এ সতর্কতা বার্তা অগ্নিকাণ্ড রোধে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..