1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত
টি-টোয়েন্টি

ডাকের রাজা এখন সাকিব, ছিটকে গেলেন সৌম্য!
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার লজ্জাজনক রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। এবার সেই বিতর্কিত সিংহাসনে বসলেন স্বয়ং সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফিরেই টি-টোয়েন্টিতে নিজের নামের পাশে যুক্ত করলেন অপ্রত্যাশিত এক কীর্তি—সর্বোচ্চ ৩২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড!

সাকিবের এই পরিসংখ্যান যেমন হতাশাজনক, তেমনি তার ব্যাটিং দুরবস্থার প্রতিচ্ছবি। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল টিকেই টাইমাল মিলসের শিকার হন তিনি—রানের খাতা না খুলেই ফিরে যান সাজঘরে। বল হাতেও ছিলেন নখদন্তহীন—তিন ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি।

এবার টি-টোয়েন্টিতে ৩২টি ডাক নিয়ে এককভাবে বাংলাদেশের শীর্ষে সাকিব। সৌম্য সরকার নেমে গেছেন দ্বিতীয় স্থানে (৩১)। এরপর আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) ও মুশফিকুর রহিম (১৯)।

বিশ্ব টি-টোয়েন্টিতে অবশ্য এখনো শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যার ঝুলিতে ৪৮টি ডাক। তার পরেই রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩) এবং জেসন রয়ের নাম রয়েছে এই ‘ডাক কিং’ তালিকায়।

১৮ মে পিএসএলে অভিষেকেই লজ্জাজনক সূচনা করেন সাকিব। প্রথম বলেই আহমেদ দানিয়ালের হাতে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। বল হাতেও ছিলেন অনুজ্জ্বল—দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য। এরপর করাচি কিংসের বিপক্ষে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট পেলেও ব্যাট হাতে নামার সুযোগ পাননি।

তবে ব্যক্তিগত দুঃসময় সত্ত্বেও তার দল লাহোর কালান্দার্স ঠিকই জায়গা করে নিয়েছে পিএসএলের ফাইনালে। সেখানে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং দারুণ অবদান রাখে। অথচ সাকিবের ভূমিকা বরং নেতিবাচক হিসেবেই ঠাঁই পেয়েছে পরিসংখ্যানে।

এখন দেখার বিষয়, ব্যর্থতার এই কালো ছায়া থেকে কত দ্রুত মুক্তি পান সাকিব। তবে আপাতত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক হয়ে সৌম্য সরকারকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছেন, এমনটাই বলছে গণমাধ্যম!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..