1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লন্ডনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু - Janatar Jagoron

লন্ডনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
লন্ডনের অগ্নিকাণ্ড

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করে লন্ডন ফায়ার ব্রিগেড। বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল গ্রহণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

আগুনের তীব্রতায় একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার অভিযানে ভবনের ভেতর থেকে তিনজন পুরুষকে বের করে এনে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।

দমকল কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ফায়ার ব্রিগেড আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। পরিস্থিতি মোকাবিলায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এ কাজে স্থানীয় পুলিশও সহযোগিতা করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..