1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোদি একজন কিলার, বললেন ট্রাম্প - Janatar Jagoron

মোদি একজন কিলার, বললেন ট্রাম্প

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
ট্রাম্প মোদি বৈঠক

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তার নেতৃত্ব ও আলোচনার দক্ষতার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প মোদিকে একজন কঠোর আলোচক, দক্ষ ব্যবসায়ী এবং অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।

বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘এই মানুষটিকে দেখুন। তিনি দেখতে খুবই সুন্দর, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি কিলারের মতো কঠিন। খুব কম মানুষই এমন হন।’

তিনি আরও বলেন, অনেকেই মোদিকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে বিবেচনা করেন। তবে তার মতে, ভারতের প্রধানমন্ত্রী একই সঙ্গে একজন অত্যন্ত কঠিন আলোচক। ট্রাম্পের ভাষায়, মোদি ভারতীয় জনগণকে ভালোবাসেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিও আন্তরিক মনোভাব পোষণ করেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন হোয়াইট হাউসে ভারতের একজন প্রকৃত বন্ধু থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রে ভারত এবং নরেন্দ্র মোদির প্রতি ব্যাপক সম্মান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনার একপর্যায়ে ট্রাম্প টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ওই অনুষ্ঠানে স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তিনি আবার ভারত সফরের প্রত্যাশা করেন।

বিশ্লেষকদের মতে, জি-৭ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠক ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..