1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত
এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

রানওয়ে কাঁপিয়ে রকেট! কিরকুক কি পরিণত হবে যুদ্ধভূমিতে?
অনলাইন ডেস্ক

এবার রকেট হামলায় কেঁপে উঠেছে ইরাকের উত্তরের কিরকুক। শহরটির বিমানবন্দরের সামরিক অংশে চালানো ভয়াবহ হামলায় আহত হয়েছেন একাধিক নিরাপত্তা সদস্য।

মঙ্গলবার (১ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার গভীর রাতে কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে পরপর দুটি কাতিউষা রকেট আঘাত হানে। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। একইসঙ্গে, একটি রকেট শহরের আবাসিক এলাকায় গিয়ে আঘাত হানে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, একটি রকেট বিস্ফোরণের আগেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। অন্যদিকে, উরুবা পাড়ার একটি বাড়িতে বিস্ফোরিত রকেটটি ঘরবাড়ির মারাত্মক ক্ষতি করেছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানঘনিষ্ঠ সাবেক আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবি‘র ঘাঁটি রয়েছে। এখন এটি দেশের সশস্ত্র বাহিনীর অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে।

সরকারি বার্তা সংস্থা আইএনএ নিউজ জানায়, হামলার দুটি রকেটই কিরকুকের সামরিক বিমানঘাঁটির ভেতরে পড়েছে—একটি রানওয়ের কাছে ও অন্যটি শহরের একটি ঘরবাড়িতে। কারা এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এই হামলার মাত্র এক সপ্তাহ আগেই ইরান-ইসরায়েল যুদ্ধের সময় বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা হয়। সেই ঘটনার তদন্ত এখনো চলমান, এবং কেউ এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি বলে জানিয়েছে সরকার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..