রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর, দামে এলো বিশাল ছাড়!
অনলাইন ডেস্ক,
দেশের স্বর্ণের বাজারে আবারও রোমাঞ্চকর পরিবর্তন! দামের পাল্লা এবার নামলো নিচের দিকে। সেরা মানের ২২ ক্যারেট স্বর্ণে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।
শনিবার (৩ মে) সন্ধ্যায় এক রোমাঞ্চকর ঘোষণায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, রোববার (৪ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের জেরে দেশীয় বাজারেও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ এখন মিলবে ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকায়, ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকায়।
উল্লেখযোগ্যভাবে, ২৩ এপ্রিলও স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।
চলতি বছরেই এটি স্বর্ণের দামে ২৭তম সমন্বয়। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে আর কমেছে মাত্র ৮ বার—স্বর্ণপ্রেমীদের জন্য এক রোলার কোস্টার রাইড যেন! (তথ্যসূত্র: গণমাধ্যম)