বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
বেআইনি ভবন নির্মাণে রাজউক অভিযান, ভাঙন শুরু!
অনলাইন ডেস্ক,
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন উপেক্ষা করে এবং নকশা ছাড়াই নির্মাণাধীন ভবনে রাজউক অভিযান চালিয়েছে। আজ রবিবার (৪ মে) দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে উত্তর ভুইগড় ও শান্তিধারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় নকশা বহির্ভূতভাবে নির্মিত একটি পাঁচতলা ভবনের বর্ধিত অংশ এবং রাস্তার জায়গা দখল করে নির্মাণ করা দুটি ভবনের অতিরিক্ত তলা ভেঙে দেওয়া হয়। এছাড়াও, রাজউকের অনুমোদন এবং নকশা ছাড়া নির্মাণ করা একটি পাঁচ তলা ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে, অভিযানে চারটি ভবনের মালিককে পাওয়া না যাওয়ায়, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। সেই সঙ্গে, সকল নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের ভাষ্য, “আমরা বেশ কিছু ভবনে অভিযান পরিচালনা করেছি, বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। রাজউক অব্যাহতভাবে সকল অনুমোদনহীন এবং নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালাবে।”