1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনায় পাটকল শ্রমিকদের শক্তিশালী মানববন্ধন কর্মসূচি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

খুলনায় পাটকল শ্রমিকদের শক্তিশালী মানববন্ধন কর্মসূচি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
মানববন্ধন কর্মসূচি

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির আহবানে ৮ দফা দাবি আদায়-এর লক্ষ্যে দেশব্যপি সকল রাষ্ট্রীয় পাট শিল্প এলাকায় একযোগে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে খুলনার আটরা শিল্পাঞ্চলে ইস্টার্ন জুট মিল মেইন গেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে ২৩ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় নেতৃবৃন্দ জানান, অবিলম্বে লীজ প্রথা বাতিল করে পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। ২০২০ সালের বাৎসরিক ইনক্রিমেন্ট, ২ দিনের বকেয়া মজুরি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা সহ বাকি সব পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।

এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা এবং প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন।

এ ছাড়াও বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা সরদার নজরুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ স এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..