বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
রাজশাহীতে শহীদ ও আহতদের ঈদ উপহার দিলেন তারেক রহমান
তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদ হওয়া ও আহতদের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় রাজশাহীতে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রবি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি: সাইমন, সনি র্যাংস-এর উপদেষ্টা মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদুল হক মৃধা মমিন, ইঞ্জি. আরাফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, শাহীন আক্তার সাঈদ, সুব্রত রায়, মমিনুল ইসলাম মিলু, আহ্বায়ক বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দল, নুরুন্নবী মুক্তা, নাফিজ ইমতিয়াজ ড্যানি, নাজমুল সাকিব নাঈম।
এছাড়া চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।