1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিহারহাটে ধর্ষণবিরোধী বিক্ষোভ: ৭২ ঘণ্টার আল্টিমেটাম! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

মিহারহাটে ধর্ষণবিরোধী বিক্ষোভ: ৭২ ঘণ্টার আল্টিমেটাম!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পঠিত
বিক্ষোভ

মিয়ার হাটে ধর্ষণবিরোধী বিক্ষোভ: ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলো ছাত্র সমাজ!

জুবাইরুল হক, ভোলা

মিয়ার হাট, ১৪ মার্চ ২০২৫ – জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠল মিয়ার হাট। মিহারহাট সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল জে-তাজ সুপার মার্কেট থেকে শুরু হয়ে পুরো বাজার এলাকা ঘুরে সমাবেশে রূপ নেয়।

গর্জে উঠলেন ছাত্রনেতারা!
বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দৌলতখান থানার সভাপতি জুবাইরুল হক, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম এবং মিহারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নোমান হোসেন কাসেমী।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুবাইরুল হক সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, নইলে ৭২ ঘণ্টার মধ্যে কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকুন!”

তিনি আরও বলেন, “আমরা আর ধৈর্য ধরবো না! এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকতে হবে, থাকবো!”

ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক!
মাওলানা রফিকুল ইসলাম তার বক্তব্যে সবাইকে একযোগে আন্দোলনে নামার আহ্বান জানান। তার মতে, এ লড়াই শুধু মিহারহাটের নয়, এটা সারা দেশের মানুষের লড়াই।

বিক্ষোভ মিছিলজুড়ে ছিল উত্তেজনা, প্রতিবাদের ঝড়! “ধর্ষকদের ফাঁসি চাই”, “ন্যায়বিচার চাই”— এমন নানা স্লোগানে মুখরিত হয় পুরো বাজার এলাকা। বিক্ষোভ শেষে মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়, তবে নেতারা জানিয়ে দেন—এই আন্দোলন এখানেই থামছে না!

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, এই আন্দোলন দ্রুত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে, যেখানে বিভিন্ন উপজেলা ও ছাত্র সংগঠন যুক্ত হতে পারে। ফলে সামনে আরও বড় পরিসরের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে মিহারহাট সচেতন ছাত্র সমাজ!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..