1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে গাছ ফেলে শিক্ষাসফরের বাসে ডাকাতি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে গাছ ফেলে শিক্ষাসফরের বাসে ডাকাতি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পঠিত
বাসে ডাকাতি

টাঙ্গাইলের ঘাটাইলের সড়কে যেন ডাকাতদের অবাধ বিচরণ! শিক্ষা সফরের উদ্দেশে রওনা দেওয়া চারটি স্কুলবাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের রুদ্ধশ্বাস এক রাত উপহার দেয়।

জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নাটোরের গ্রীনভ্যালি পার্কে শিক্ষা সফরে যাচ্ছিলেন। কিন্তু ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছাতেই শুরু হয় বিভীষিকা! রাস্তার মাঝে রাখা গাছের গুঁড়ি দেখে বুঝে ফেলেন প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান—এটি ডাকাতদের কারসাজি।

বাসের জানালা ও দরজা বন্ধ করার আগেই ১০-১২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মুহূর্তেই চিৎকারে ভরে ওঠে চারপাশ। প্রধান শিক্ষক খলিলুর রহমান জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলেও, পুলিশ পৌঁছানোর আগেই তিনটি বাসের যাত্রীদের সর্বস্ব লুটে নেয় দুর্বৃত্তরা। নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ১০টি স্মার্টফোন হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা।

এ সময় বীরত্ব দেখিয়ে ডাকাতদের বাধা দেন কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন। ছাত্রীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে চেষ্টায় ডাকাতদের প্রতিরোধ করেন তিনি। এতে তাকে দা’র উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে, আতঙ্কে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম। অভিভাবক শহিদুল্লাহ তালুকদারও আহত হন।

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার বলে, ‘ভয়ে আমি কাঁদছিলাম, এখনও ভয় কাটেনি।’

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন জানান, লক্ষণের বাধায় ডাকাতি প্রায় নিয়মিত ঘটনা! মাত্র ছয়দিন আগে (১৯ ফেব্রুয়ারি) একই কায়দায় ডাকাতি হয়েছিল। মালিরচালা গ্রামের লিটন ভূঁইয়ার ভাষায়, ‘এই রাস্তায় যেন ডাকাতদের রাজত্ব! গত সপ্তাহে একই কায়দায় মোটরসাইকেল ও কাঁচামালের ট্রাক থামিয়ে সব লুট করেছে।’

ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সাতটি মোবাইল ও ২,৭০০ টাকা লুট করেছে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয়দের নিয়ে বৈঠকও করেছি, তবে কেউ এখনও অভিযোগ দেয়নি।’

তবে শুধু এই ঘটনাই নয়! গত ১০ দিনে একই সড়কে তিনবার ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে ফকিরচালা এলাকায় ১০টি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল ডাকাতদের কবলে পড়ে। ঘাটাইলে গত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে, লুট হয়েছে প্রায় ৪০ লাখ টাকার সম্পদ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটাইল-সাগরদীঘি ৩০ কিলোমিটার সড়ক যেন ডাকাতদের ‘নিরাপদ’ রুট! রাত নামলেই লুটপাট, ভাঙচুর, হামলা। তবে এভাবে চলতে থাকলে নিরাপত্তাহীনতায় ভুগবে পুরো এলাকা। স্থানীয়রা বলছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া দরকার।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..