1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আলো, সংস্কৃতি ও প্রতিবাদের গল্প—শহীদ আবু সাঈদ বইমেলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আলো, সংস্কৃতি ও প্রতিবাদের গল্প—শহীদ আবু সাঈদ বইমেলা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
আলো, সংস্কৃতি ও প্রতিবাদের গল্প—শহীদ আবু সাঈদ বইমেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ বইমেলা শুরু ১৮ ফেব্রুয়ারি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য মো. শওকাত আলী জানান, এবারের বইমেলা উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানীর বাবা নুর হোসেন। তিনি বলেন, ঢাকায় বাংলা একাডেমির বইমেলা দেশজুড়ে আলোচিত হলেও উত্তরবঙ্গের মানুষের পক্ষে সেখানে যাওয়া সহজ নয়। তাই স্থানীয়ভাবে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। এর আগেও ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে বইমেলা হয়েছে, তবে এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এটি হচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ২০১৮ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। আর ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন।

উপাচার্য আরও জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শুধু বই কেনাবেচাই নয়, থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্য আড্ডা ও মুক্তচিন্তার আলোচনাসভা। রংপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়াও দেশের শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো মেলায় অংশ নেবে, যা এ অঞ্চলের বইপ্রেমীদের জন্য বড় সুযোগ হতে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..