বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
মাত্র ১২ সেকেন্ডেই সব শেষ! পাংশায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ভয়াবহ এক দুর্ঘটনায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।
বুধবার (২১ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫) এবং জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া জানান, তারা পাংশা শিকদার জুয়েলার্সে হালখাতা শেষে মোটরসাইকেলে করে খোকশায় ফিরছিলেন। পথিমধ্যে ওভারটেক করতে গিয়ে সামনের একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তারা।
স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই চালক ট্রাকসহ পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।