1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন, থাকবে ৩০ জুন পর্যন্ত - Janatar Jagoron

৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন, থাকবে ৩০ জুন পর্যন্ত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ মোট ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেনাসদস্য মোতায়েন করা হবে।

যেসব এলাকায় সেনাবাহিনী মোতায়েন থাকবে সেগুলো হলো—

  • ঢাকা মেট্রোপলিটন এলাকা
  • চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা
  • গাজীপুর মেট্রোপলিটন এলাকা
  • নারায়ণগঞ্জ জেলা
  • গোপালগঞ্জ জেলা
  • ফরিদপুর জেলা

এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..